ইনফিনিক্স নোট ৪০ স্মার্টফোনে ১৫০০ টাকা ছাড়
ইনফিনিক্স নোট ৪০ স্মার্টফোনে বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে বুধবার। ১,৫০০ টাকা মূল্যছাড়ে ফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে ২৫,৪৯৯ টাকায়। আগে এই ডিভাইসটির দাম ছিল ২৬,৯৯৯ টাকা।
চলতি বছরের মার্চে বাজারে আসে ইনফিনিক্স নোট সিরিজের স্মার্টফোন নোট ৪০। স্কাইস্ক্র্যাপার মেটালাইন-ফিনিশড ও ইউনিবডি স্কাইলাইন-ফ্রেমযুক্ত নোট ৪০ স্মার্টফোনটি পাবেন- অবসিডিয়ান ব্ল্যাক এবং টাইটান গোল্ড এই দুটি আকর্ষণীয় রঙে। সাথে বিনামূল্যে থাকবে একটি গরিলা গ্লাস প্রোটেক্টর এবং একটি উন্নতমানের ফোন কভার।
দেশের যেকোনো অফিসিয়াল রিটেল স্টোর থেকে বিশেষ মূল্যছাড়ে ইনফিনিক্স নোট ৪০ স্মার্টফোনটি কিনতে পারবেন গ্রাহকরা।







